ব্যানার প্রতিযোগিতায় প্রথম এন টি আই নার্সিং পড়ুয়ারা

IMG-20190729-WA0005-01আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। ওয়ার্ল্ড ওরাল রিহাইড্রেশন ডে (বিশ্ব ও আর এস দিবস) উপলক্ষে এক ব্যানার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় এন টি আই (নার্স ট্রেনিং ইনস্টিটিউট), আই এন এস, আই এল এস, টি আই পি এস’র নার্সিং পড়ুয়ারা অংশ নেয়। সোমবার সকালে রাজধানীর আই জি এম হাস্পাতাল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যানার প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে এন টি আই।
IMG-20190729-WA0004-01জানা যায়, ওয়ার্ল্ড ওরাল রিহাইড্রেশন ডে উপলক্ষে উপস্থিত সকল নার্সিং পড়ুয়ারা, কমিউনিটি ফিল্ড অফিসার ও পেডিয়াট্রিক বিশেষজ্ঞ ডাক্তাররা শহরে এক সচেতনতা র‍্যালী সংগঠিত করে। র‍্যালীটি আই জি এম হাস্পাতাল প্রাঙ্গনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আই জি এম হাস্পাতাল এসে শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*