আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। যুব বিকাশ কেন্দ্র এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্ট (নিফা) এর যৌথ উদ্যোগে এবং রাজ্য বনদপ্তর ও ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় গত ১লা জুলাই হইতে ত্রিপুরা রাজ্যের পরিবেশ রক্ষার প্রতি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এক অভিনব যাত্রা শুভ আরম্ভ হয়েছিল। যার নাম দেওয়া হয় “পরিআবরণ মিত্র যাত্রা ২০১৯”। রাজ্যের প্রতিটি জেলা ও মহাকুমা ঘুরে এই যাত্রা দল আগরতলা এসে পৌছায় ৮ই জুলাই। এই যাত্রা শেষে রবিবার (২৮শে জুলাই) রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সাথে এক সৌজন্য মূলক সাক্ষাতকারে মিলিত হয় সংস্থার কর্মকর্তারা। যাত্রা দলের তরফ থেকে যাত্রার বিষয়বস্তু সমেত বিভিন্ন জেলা ও মহাকুমা ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছে তার এক রিপোর্ট উপ-মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। রিপোর্টে বিশেষত রয়েছে রাজ্যের টুরিস্ট স্পটগুলোকে ত্বরান্বিত করা এবং জনগণের চাহিদা অনুসারে বনদপ্তর এর নার্সারিগুলোতে চারা উৎপাদন করা ইত্যাদ। জানা যায়, উপ-মুখ্যমন্ত্রী যাত্রা সম্বন্ধে জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন এবং আয়োজক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। এদিনের এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্র এবং নিফা-র রাজ্য সভাপতি দেবাশীষ মজুমদার, রাজ্য কো-অর্ডিনেটর পিংকু দাস এবং যাত্রায় সঙ্গী তনময় চক্রবর্তী সহ অন্নান্যরাl সংস্থার তরফ থেকে উপ-মুখ্যমন্ত্রীর হাতে একটি চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সংস্থার আগামী দিনের নানা কর্মসূচি নিয়েও উপ-মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি।
