কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু-কাশ্মীর ও লাদাখ

20190805220L_1565011674722_1565011707290জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৫ আগস্ট ৷৷ কাশ্মীর ইস্যুতে ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত নিয়ে ইতিহাস গড়লেন মোদী সরকার। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। শুধু ৩৭০ ধারা নয়, ৩৫-এ ধারাও বাতিল করে কেন্দ্র। এর সঙ্গে জম্মু ও কাশ্মীর-২টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হল। কাশ্মীর ইস্যুতে সোমবার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকের পর অমিত শাহ সংসদে কী বিবৃতি দেন, তা জানতে এদিন গোটা দেশ ছিল উদ্বেল। বেলা ১১ টায় সংসদে বিবৃতি রাখতে ওঠেন অমিত শাহ। এরপর নজিরবিহীনভাবে সংসদে সংশোধিত জম্মু কাশ্মীর বিল পেশ করেন তিনি। রাষ্ট্রপতিকে এই বিলে সই করার সুপারিশ করে কেন্দ্র। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। প্রস্তাবের বিরোধিতার সরব হন বিরোধীরা। কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কাশ্মীরের মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। “আজকের দিন গণতন্দ্রের সবচেয়ে কালো দিন” বলে উল্লেখ করেছেন তিনি।
জানা যায়, গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*