BREAKING NOW : হদিশ মিলল বাদল চৌধুরীর, বর্তমানে আই সি ইউ’তে চিকিৎসাধীন

IMG-20191021-WA0128-01আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ||অবশেষে হদিশ মিলল রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর। জানা যায়, রাজ্যের একটি মাল্টি স্পেসালিটি বেসরকারি হাসপাতালের আই সি ইউ’তে চিকিৎসাধীন তিনি। দীর্ঘ কিছু দিন ধরে খুজে পাওয়া যাচ্ছিল না রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে। এই ইস্যুতে কর্তব্যে গাফিলতির জন্য রাজ্যের ৭ জন পুলিস আধিকারিককেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অবশেষে সোমবার রাত প্রায় ১০টায় হদিশ মিলল আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর। হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা যায়, বাদল চৌধুরীকে দেখতে রায় প্রায় ১১টায় হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধীদল নেতা মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাশ, প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে প্রমুখ। IMG-20191021-WA0129-01

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*