আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ৷। কৃষকের ঋণ মকুব করা, কৃষকের মজুরি বাড়ানো, তাদের উৎপাদিত ফসলের খরচের মূল্য দেড় গুণ সহ মোট ১২ দফা দাবিতে বুধবার আগরতলা টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সি পি আই (এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার, প্রাক্তন তথ্য মন্ত্রী ভানুলাল সাহা, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ দলীয় নেতাকর্মীরা।এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। মানুষের হাতে কোনো কাজ ও অর্থ নেই। পুঁজিপতিরা ধীরে ধীরে কারখানা বন্ধ করছে। তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছি তার কিছুই পূরণ করেনি। অথচ নির্বাচনের আগে রাজ্যের যুবকদের বিভ্রান্ত করে শহর, নগর জ্যাম করে ভোট আদায় করে। নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্টে মোট ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু প্রায় দু’বছর হতে চললেও এর একটিও পূরণ করতে পারেনি অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
