বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ নভেম্বর ৷। রাস্তার পাশে রক্তাক্ত গলা কাটা অবস্থায় এক যুবক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত মরনসুর পাড়া এলাকায়। জানা যায়, মঙ্গলবার বিকালে ঐ এলাকার রাস্তার ধারে গলা কাটা রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে বাইখোরা হাসপাতালে নিয়ে আসে। তবে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে।পুলিশ জানায়, আহত যুবকের নাম বিনয় দাস, বয়স ৩৭ বছর। বাড়ি আগরতলার হাপানিয়া এলাকায়। জানা যায়, বাইখোড়া মরনসুর পাড়া শ্বশুর বাড়িতে এসেছিল আহত এই যুবক। তবে কিভাবে দিন দুপুরে তার গলা কাঁটা অবস্থায় রাস্তার পাশে সে পরে ছিল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
