‘ফান হোলিক ছোকরে’র মকুটে নয়া পালক, অর্জন রৌপ্য প্লে বটন

Snapchat-1819575696আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর ৷। সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো বহুল পরিচিত রাজ্যের বিনোদনমূলক ইউটিউভ চ্যানেল ‘ফান হোলিক ছোকরে’ এর মকুটে যুক্ত হল নয়া পালক। সম্প্রতি রাজ্যের এই ইউটিউভ চ্যানেল ‘ফান হোলিক ছোকরে’ অর্জন করে নিয়েছে ইউটিউব সিলভার প্লে বটন। পাহাড়ি রাজ্য ত্রিপুরার বুকে এই প্রথম কোন বিনোদনমূলক ইউটিউভ চ্যানেল ১ লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করায় ইউটিউব দপ্তর থেকে ইউটিউবের রৌপ্য প্লে বটন অর্জন করে নেয়।
সম্প্রতি রাজধানী আগরতলার মোটরস্টান্ডস্থিত শনিতলা কালীপূজা কমিটির পূজা প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউটিউবের রৌপ্য প্লে বটনটির আবরণ উন্মোচন করে ‘ফান হোলিক ছোকরে’ টিমের হাতে তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
রাজ্যের বিনোদনমূলক ইউটিউভ চ্যানেল ‘ফান হোলিক ছোকরে’ এর এই অনন্য সাফল্যে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ গোটা ‘ফান হোলিক ছোকরে’ টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*