বি এস এফ জওয়ান সেজে মাদকদ্রব্য পাচারকালে আটক হল দুই যুবক

dgআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ৷। এবার ফিল্মি কায়দায় পাচার করা হচ্ছিল মাদকদ্রব্য। বি এস এফ জওয়ান সেজে মাদকদ্রব্য পাচারকালে আটক হল দুই যুবক। জানা যায়, শনিবার রাতে বি এস এফ’র জওয়ান সেজে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে জুটন ভৌমিক (২২) ও আলম মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে ৯২ কেজি গাঁজা সহ একটি গাড়ি উদ্ধার করা হয়। জানা যায়, তাদের বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘরের রাজঘাট এলাকায়। রবিবার সকালে আটক দুই যুবককে বি এস এফ স্থানীয় ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*