গোপাল সিং, খোয়াই, ০৬ মার্চ ৷। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে খোয়াই তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন ২৬-আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তিনি খোয়াই জেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম দেববর্মার হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন। জানা যায়, মোট ৭ লক্ষ ৯ হাজার ৪২ টাকায় এ্যাম্বুলেন্সটি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস, বি এ সি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা প্রমুখ।