আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷। চার দফা দাবিতে রাজ্য সরকারে দারস্ত হলেন ‘অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ’ এর সদস্যরা। শনিবার রাজ্যের ৮টি জেলাতেই ‘অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ’ এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে – অতিস্বত্তর স্কুলে স্কুলে সারা দেশের সাথে আই টি শিক্ষার মান বজায় রাখতে রাজ্যের প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষা চালু করা, রাজ্যের সমস্ত কম্পিউটার শিক্ষকদের সরকারী ভাবে স্কুলে নিয়োগ করা, নিয়োগের ক্ষেত্রে সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষকতার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া সহ রাজনৈতিক জাতাকলে বেকার বয়স উত্তীর্ণ কম্পিউটার শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি। এই স্মারকলিপির প্রতিলিপি রাজ্য উচ্চশিক্ষা (স্কুল) অধিকর্তা এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকটও প্রদান করা হয়েছে বলে জানান ‘অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ’ এর সভাপতি প্রণব দেবনাথ।