জোর কদমে চলছে এম বি বি বিমান বন্দরের আধুনিকিকরণের কাজ, শীঘ্রই শেষ হচ্ছে কাজ

apআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷। জোর কদমে চলছে আগরতলাস্থিত এম বি বি বিমান বন্দরের আধুনিকিকরণের কাজ। এই বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের করার জন্য চলছে নির্মাণ কাজ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা সম্ভব হয়ে উঠেনি। জানা যায়, চলতি মাসেই এম বি বি বিমান বন্দরের আধুনিকিকরণের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বিভিন্ন আধিকারিক সহ সাংসদ প্রতিমা ভৌমিক এম বি বি বিমান বন্দরের কাজ পরিদর্শন করেন।
জানা যায়, এই বিমান বন্দরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দুত কাজ শেষ করে আগামী দুর্গা পূজার আগেই এম বি বি বিমান বন্দরের নব নির্মিত ভবনের যাত্রা শুরু হবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*