রাজ্যের কৃষক পেলেন রাষ্ট্রীয় সম্মান

FB_IMG_1584004748238প্রনত চন্দ, ধর্মনগর, ১২ মার্চ ।। রাজ্যের এক কৃষক পেলেন রাষ্ট্রীয় সম্মান। কদমতলা কৃষি মহকুমার অন্তর্গত চান্দপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস। পেশায় তিনি কৃষক। উনার অদম্য ইচ্ছাশক্তি আর কর্মনিষতার উপর দাঁড়িয়ে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে তিনি অনেক দূর এগিয়ে গেছেন। যার ফলশ্রুতিতে এবার তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। ত্রিপুরা থেকে এই বছর ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র দ্বারা আয়োজিত কৃষি বিজ্ঞান মেলায় ত্রিপুরার একমাত্র কৃষক বিশ্বজিৎ দাসকে ফার্মার অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়। জানা যায়, গোটা ভারতবর্ষের ৩৯ জন কৃষককে পুরস্কৃত করা হয়, তার মধ্যে ত্রিপুরা থেকে এই পুরস্কার লাভ করেন কদমতলা কৃষি মহকুমার অন্তর্গত চান্দপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*