আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷। লক ডাউন চলাকালীন রাজ্যের দরিদ্র পরিবারের জন্য রাজ্য সরকারের যুগান্তকারি সিদ্ধান্ত রাজ্যের মূখ্যমন্ত্রীর। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, ২১ দিন লক ডাউন চলাকালীন রাজ্যের গৃহহীন, শ্রমিক, রিক্সা চালক সহ গরিবদের রান্না করা খাবার বিতরণ করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বুধবার এই ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪টি গাড়ীর মাধ্যমে দিনে দু’বার খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে।