করোনা মোকাবেলায় ৫০ লক্ষ টাকা দান করলেন সাংসদ প্রতীমা ভৌমিক

EUBapBcWkAAad2xআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। করোনা ভাইরাস মোকাবেলায় ৫০ লক্ষ টাকা দান করলেন রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতীমা ভৌমিক। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের হাতে এই অর্থ তুলে দেন তিনি। তিনি স্বাস্থ্য কর্মীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জন্য ২৫ লক্ষ, সিপাহীজলা জেলার জন্য ১৪ লক্ষ, গোমতী জেলার জন্য ৬ লক্ষ এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য ৫ লক্ষ টাকা দান করেন।
EUCPPIRUcAA7WLzএছাড়াও এদিন বিধায়ক সুরজিত দত্ত মূখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অর্থ দান করেন।
FB_IMG_1585282224336পাশাপাশি মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মূখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ৫০ হাজার টাকা দান করলেন বিধায়ক সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য, বুধবার মূখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে নিজের এক মাসের বেতন ভাতা দান করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আগরতলাস্থিত এম বি বি বিমান বন্দরের অধিকর্তা ভি কে সেঠ পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছে ১০ লক্ষ টাকার চেক দান করেন।
পাশাপাশি এদিন ত্রিপুরা হাই কোর্টের বিতারপতি অরিন্দম লোধ এক লক্ষ টাকা দান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*