দেশে করোনায় আক্রান্ত ৬৪৯ জন, মৃত্যু বেড়ে ১৪

coronadeath-india1432020mজাতীয় ডেস্ক, দিল্লী, ২৬ মার্চ ৷। দেশে করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ বেড়েই চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনো পর্যন্ত ৬৪৯ জন সংক্রমিত হয়েছেন আর ১৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাশ্মীর, মহারাষ্ট্র আর গুজরাটে একজন করে মারা গেছে। মহারাষ্ট্রে এই ভাইরাস সবথেকে বেশি প্রভাব ফেলেছে। এখনো পর্যন্ত শুধু মহারাষ্ট্রে ১২৪টি মামলা সামনে এসেছে। আর এই মহামারীর কথা মাথায় রেখে কেন্দ্র সরকার এক লক্ষ ৭০ হাজা কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। আরেকদিকে, ভারত সরকার মহামারীর জন্য ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে। এছাড়াও গরিবদের স্বার্থে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আর উজ্জ্বলা যোজনার মাধ্যমে তিনমাস বিনামূল্যে গ্যাস দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*