লকডাউনের সুযোগে ব্রাউন সুগান পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক

fgআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে লক ডাউন জারি রয়েছে। রাজ্যে লক ডাউন চলাকালীন সময়ে উঠে আছে বিভিন্ন জায়গায় পাচারকারি সহ নেশা সামগ্রী পাচারের খবর। বুধবার এমনটাই প্রত্যক্ষ করলেন কুমারঘাট শহরবাসী। নেশা সামগ্রী পাচারে করতে গিয়ে লক ডাউনে কর্তব্যরত আরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ল দুই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর থেকে টি আর ০২ এফ ৫৯৮৩ নম্বরের বাইক নিয়ে দুই যুবক ব্রাউন সুগান পাচার করছিল। তখন কুমারঘাট নেতাজী চৌমুহনী এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহের কবলে পড়ে হাতেনাতে ধরা পড়ে ঐ দুই যুবক। জানা যায়, ধৃত যুবকের নাম আশ্রম পল্লী এলাকার রাহুল নমঃ এবং ৮২ মেইল এলাকার একজন উপজাতি যুবক রয়েছে। তার নাম জানা যায় নি। পুলিশ তাদের আটক করে কুমারঘাট থানায় নিয়ে যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*