করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জিবি হাসপাতালে বিশেষ মহড়া

92174842_2396741000427561_5228047764234960896_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷। করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্যের হাস্পাতালগুলি কতটুকু প্রসুতি নিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজধানীর জি বি হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান হাসপাতাল জি বি হাসপাতাল পরিদর্শনে যান। কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাথে।
যদিও এখনো রাজ্যে করোনা আক্রান্তের খবর নেই। তবুও যদি কোন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে আসে তবে তাকে কোথায় কিভাবে চিকিৎসা করানো হবে, সেই গোটা প্রক্রিয়াটাই মহড়ার মাধ্যমে দেখানো হয় মূখ্যমন্ত্রীকে। মূখ্যমন্ত্রী করোনা মোকাবেলায় জি বি হাসপাতালে যে নির্দিষ্ট ব্লক তৈরি করা হয়েছে তা পরিদর্শন করেন। এরপর তিনি রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবকে নিয়ে হাসপাতালের চিকিৎসক ও করোনা প্রতিরোধে গঠিত মেডিক্যাল টিমের সঙ্গে বৈঠক করেন।
পরে মূখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে করোনা মোকাবেলায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিবি হাসপাতালের পাশাপাশি আই জি এম এবং জেলা হাসপাতালগুলিতেও করোনা মোকাবেলায় ৫০ আসন বিশিষ্ট বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*