জাতীয়ডেস্ক, দিল্লী, ০৩ এপ্রিল ৷। জাতীর উদ্দেশ্যে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণে বলেন, আমাদের দেশে জনতাকে ঈশ্বরের রুপ হিসেবে মানা হয়। আর এই কারণে দেশ যখন এত বড় লড়াই লড়ছে, তখন এই লড়াইয়ে বারবার জনতারুপি মহাশক্তির সাক্ষাৎকার হওয়া উচিৎ। উনি বলেন, আগামী পাঁচ এপ্রিল রবিবার রাত নয়টায় আপানদের সবার কাছে নয় মিনিট চাইছি। আপনারা ঘরের ব্যালকনি অথবা দরজার সামনে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ লাইট, প্রদীপ অথবা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান। সেইদিন ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিন মাত্র ৯ মিনিটের জন্য। উনি বলেন, সামাজিক দূরত্বের লক্ষণ রেখা কখনো লঙ্ঘন করবেন না। সামাজিক দূরত্ব কোন পরিস্থিতিতেই ভাঙা যাবেনা। রাত নয়টায় মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালিয়ে সংকল্প নিন যে, আমরা এই যুদ্ধে একা নই। আমরা কেউই একা নই। ১৩০ কোটি ভারতবাসী একটাই সংকল্পে প্রতিবদ্ধ। উনি বলেন, আমি আপনাদের কাছে আবেদন করছি যে, এই আয়োজনে কোনভাবেই একত্রিত হবেন না। রাস্তা, গলি অথবা মহল্লাতে যাবেন না। নিজের ঘরের দরজা আর ব্যালকনি থেকেই এই কাজ করতে হবে। পাঁচ এপ্রিল রবিবার রাত ৯ টার সময় আমি আপনাদের সবার কাছে শুধু ৯ মিনিট চাই। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ, প্রদীপ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। সেইদিন ঘরের সমস্তলাইট বন্ধ করে দিন। উনি নিজের আবেদনে স্পষ্ট করে বলেন যে, ওই দিন কোনভাবেই যেন মানুষ একত্রিত না হয়। এই কাজ নিজের ঘর থেকেই করতে হবে। করোনাকে পরাজিত করে ভারতকে জয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
৫ই এপ্রিল রাত ৯টায় ৯মিনিটের জন্য প্রদীপ, মোমবাতি বা টর্চ লাইট জ্বালানোর আহ্বান প্রধানমন্ত্রীর