গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল ৷। ফের রাজ্যে নাবালিকা ধর্ষন। এবার ৯ বছরের এক উপজাতি নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করলো ২০ বছরের এক উপজাতি যুবক। জানা যায়, মঙ্গলবার খোয়াই চাম্পাহাওড় থানাধীন হাতিমারা পাড়ায় বিকেল ৪টা নাগাদ জনৈক দিলীপ দেববর্ইক্র পুত্র বিশাল দেববর্মা (২০) স্থানীয় ৯ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা কন্যাটি বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তী সময়ে নির্যাতিতা নাবালিকা কন্যার অসহায় পিতা গোটা বিষয়টি চাম্পাহাওড় থানায় জানান। ঘটনার খবর পেয়ে ওসি উদয়ন দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাতিমারা পাড়ায় ছুটে যায় এবং বিশালকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বিশাল দেববর্মার বিরুদ্ধে case no.22/2020 U/S 376/506 IPC & Sec.6 POCSO Act.2012 ধারায় মামলা নিয়েছে পুলিশ।উপজাতি নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার এক উপজাতি যুবক
গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল ৷। ফের রাজ্যে নাবালিকা ধর্ষন। এবার ৯ বছরের এক উপজাতি নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করলো ২০ বছরের এক উপজাতি যুবক। জানা যায়, মঙ্গলবার খোয়াই চাম্পাহাওড় থানাধীন হাতিমারা পাড়ায় বিকেল ৪টা নাগাদ জনৈক দিলীপ দেববর্ইক্র পুত্র বিশাল দেববর্মা (২০) স্থানীয় ৯ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা কন্যাটি বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তী সময়ে নির্যাতিতা নাবালিকা কন্যার অসহায় পিতা গোটা বিষয়টি চাম্পাহাওড় থানায় জানান। ঘটনার খবর পেয়ে ওসি উদয়ন দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাতিমারা পাড়ায় ছুটে যায় এবং বিশালকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বিশাল দেববর্মার বিরুদ্ধে case no.22/2020 U/S 376/506 IPC & Sec.6 POCSO Act.2012 ধারায় মামলা নিয়েছে পুলিশ।