গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল ৷। ফিল্মি কায়দায় মোবাইল টাওয়ারের উপর উঠে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। ঘটনা মোহনপুর থানা এলাকার মনতলা কলেনীতে। জানা যায়, বুধবার কলেজ পড়ুয়া রাজু দেব নামে জনৈক যুবক মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে। করোনার প্রভাবে পারিবারিক অশান্তির জেড়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক বলে জানা যায়। গ্রামবাসীরা অনেক বুঝানোর চেষ্টা করলেও মোবাইল টাওয়ার থেকে তাকে নামানো যায়নি। পরে এলাকাবাসী খবর পাঠায় মোহনপুর থানা এবং দলকল বাহিনীর কর্মীদের। প্রায় দুই ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর যুবককে টাওয়ারের চূড়া থেকে নামানো সম্ভব হয়। পরে যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকাতে চাঞ্চল্য ছড়ায়।ফিল্মি কায়দায় মোবাইল টাওয়ারের উপর উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের
গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল ৷। ফিল্মি কায়দায় মোবাইল টাওয়ারের উপর উঠে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। ঘটনা মোহনপুর থানা এলাকার মনতলা কলেনীতে। জানা যায়, বুধবার কলেজ পড়ুয়া রাজু দেব নামে জনৈক যুবক মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে। করোনার প্রভাবে পারিবারিক অশান্তির জেড়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক বলে জানা যায়। গ্রামবাসীরা অনেক বুঝানোর চেষ্টা করলেও মোবাইল টাওয়ার থেকে তাকে নামানো যায়নি। পরে এলাকাবাসী খবর পাঠায় মোহনপুর থানা এবং দলকল বাহিনীর কর্মীদের। প্রায় দুই ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর যুবককে টাওয়ারের চূড়া থেকে নামানো সম্ভব হয়। পরে যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকাতে চাঞ্চল্য ছড়ায়।