তারায় তারায় ডেস্ক, মুম্বাই, ২৯ এপ্রিল ৷। ইহজগতের মায়া ত্যাগ করে নাফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। অগণিত অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন ইরফান খান। দিন কয়েক আগেই মাকে হারিয়েছিলেন। মা জয়পুরে প্রয়াত হওয়ায় মুম্বইয়ে বসে ভিডিও কনফারেন্সেই শেষকৃত্যের সাক্ষী হয়েছিলেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতা। আর তার ঠিক দিন কয়েক পর নিজেই চলে গেলেন। মঙ্গলবারই শোনা যায়, মুম্বইয়ের ককিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা। মুখপাত্র জানিয়েছিলেন, কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভর্তি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই বলিউড কাঁপানো অভিনেতা ৫৪ বছরেই বিদায় নিলেন। ২০১৮-র শেষ দিকে জানা যায়, শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট রোগ। তার মাঝেই শেষ করেছিলেন ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং। তবে টিমের সঙ্গে ছবির প্রচারে থাকতে পারেননি। কারণ সেই সময় মারণরোগের চিকিৎসায় ইরফানকে চলে যেতে হয়েছিল ব্রিটেনে। গত মাসে লকডাউনের দিন দশেক আগে নির্ধারিত সময়েই মুক্তি পায় তাঁর ছবি। বিভিন্ন মহলে প্রশংসিত হয় ছবিটি এবং ইরফানের দুর্দান্ত অভিনয়। কে জানত, এরপর আর কখনও রুপোলি পর্দায় ভেসে উঠবে না তাঁর সেই বলিষ্ঠ চেহারা। তাঁর প্রয়াণে বলিউডে যে বিরাট শূন্যতা তৈরি হল, তা বলাই বাহুল্য।অগণিত অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা ইরফান খান
তারায় তারায় ডেস্ক, মুম্বাই, ২৯ এপ্রিল ৷। ইহজগতের মায়া ত্যাগ করে নাফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। অগণিত অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন ইরফান খান। দিন কয়েক আগেই মাকে হারিয়েছিলেন। মা জয়পুরে প্রয়াত হওয়ায় মুম্বইয়ে বসে ভিডিও কনফারেন্সেই শেষকৃত্যের সাক্ষী হয়েছিলেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতা। আর তার ঠিক দিন কয়েক পর নিজেই চলে গেলেন। মঙ্গলবারই শোনা যায়, মুম্বইয়ের ককিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা। মুখপাত্র জানিয়েছিলেন, কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভর্তি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই বলিউড কাঁপানো অভিনেতা ৫৪ বছরেই বিদায় নিলেন। ২০১৮-র শেষ দিকে জানা যায়, শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট রোগ। তার মাঝেই শেষ করেছিলেন ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং। তবে টিমের সঙ্গে ছবির প্রচারে থাকতে পারেননি। কারণ সেই সময় মারণরোগের চিকিৎসায় ইরফানকে চলে যেতে হয়েছিল ব্রিটেনে। গত মাসে লকডাউনের দিন দশেক আগে নির্ধারিত সময়েই মুক্তি পায় তাঁর ছবি। বিভিন্ন মহলে প্রশংসিত হয় ছবিটি এবং ইরফানের দুর্দান্ত অভিনয়। কে জানত, এরপর আর কখনও রুপোলি পর্দায় ভেসে উঠবে না তাঁর সেই বলিষ্ঠ চেহারা। তাঁর প্রয়াণে বলিউডে যে বিরাট শূন্যতা তৈরি হল, তা বলাই বাহুল্য।