শান্তনু চক্রবর্তী ।। ঘড়ির কাটার সাথে সাথে বিদায় নিলো ২০১৪। হারিয়ে গেল মহাকালের গর্ভে আরেকটি বছর, রাত পেরোলেই পুবাকাশে উঠবে নতুন সূর্য। এ সূর্য নতুন বছরের, এ সূর্য নতুন দিনের, নতুন স্বপ্নের। নতুন জাগরণের। স্বাগত ২০১৫।
বিদায় ২০১৪ আর স্বাগত ২০১৫। “নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম”-এর সকল পাঠক-বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন এ বছরের পথচলা শুভ হোক। ভাল কাটুক ৩৬৫ দিন। ঘণ্টা, মিনিট, সেকেন্ড…প্রতিটি মুহূর্ত। সে লক্ষ্যেই নিজেকে খাপ খাওয়াতে চায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম” (www.newsupdateoftripura.com)।
“নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম”–এর পৃষ্ঠপোষকদেরকেও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। দেশের একটি নিউজ পোর্টালকে সক্রিয়ভাবে এগিয়ে নিতে পরিবর্তনকে নেপথ্যে থেকে অবিচল সাহস জুগিয়ে যাচ্ছেন তারা। সব সময় সবার এই আন্তরিক সহযোগিতা পাব-এ আশা আমাদের।
দেশে-বিদেশে অনলাইন সংবাদমাধ্যমে আভাস দিচ্ছে গণজাগরণের। একদিকে ইন্টারনেট অন্যদিকে সংবাদের তাৎক্ষণিক প্রাপ্তি- দুয়ে মিলে সময়টা এখন অনলাইনের দিকেই অগ্রসরমান। সংবাদ যখন, তখনই জানা চাই, কাল নয়।
তারই ধারবাহিকতায় ‘বাংলায় বৈচিত্রময় নিউজ পোর্টাল’-এই স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করেছে “নিউজ আপডেট অফ ত্রিপুরা ডট কম” (www.newsupdateoftripura.com)। সবসময় সর্বশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে সবার কাছে পৌঁছে দিতে আমরা সচেষ্ট আছি।
