গরিব মানুষের দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ময়দানে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা

IMG-20200526-WA0016আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || ত্রান বন্টনের পাশাপাশি গরিব মানুষের দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ময়দানে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। লকডাউনের ফলে রাজ্যের বাইরে অবস্থানরত ত্রিপুরার শ্রমিক ,পড়ুয়া ও বিভিন্ন অংশের মানুষের একাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি সহ রাজ্য সরকার বিভিন্ন স্কিম ঘোষণা দেয়। বাস্তব ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এই সব সুযোগ সুবিধা পৌছায় নি বলে কংগ্রেসের অভিযোগ। নির্মাণ শ্রমিকদের সরকারি ঘোষণা মোতাবেক একাউন্টে অর্থ প্রদান, কৃষি শ্রমিকদের অনুদান প্রদান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋন প্রদান, বিপিএল ও এপিএল পরিবারকে ১০,০০০ টাকা প্রদান, মোটর শ্রমিকদের অর্থ প্রদান সহ মোট ৮ দফা দাবি পূরনের লক্ষ্যে বীরজিৎ সিনহা নেতৃত্বে কৈলাশহর জেলা কংগ্রেস মঙ্গলবার কৈলাশহর জেলা শাসকের অফিস ঘেরাও করে। লকডাউনের ফলে সমাজিক দূরত্ব বজায় রেখে গরিব অসহায় মানুষের দাবি আদায়ের আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষও। ঘেরাও স্থান থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা দেন সাধারণ, অসহায় মানুষের দাবি আদায়ের এই আন্দোলন চলবে। লকডাউনের সময়কালের মধ্যে যদি রাজ্য সরকার তার ঘোষিত প্রতিশ্রুতি পূরন না করে তা হলে আগামী দিনে কৈলাশহরে ‘জনতা বন্ধ’ পালিত হবে। ঘেরাও চলাকালীন অতিরিক্ত জেলা শাসকের অনুরোধে অতিরিক্ত জেলা শাসকের কক্ষে বীরজিৎ সিনহার নেতৃত্বে এক প্রতিনিধিদল আলোচনা করে এবং প্রতিনিধি দল সাধারণ ও অসহায় মানুষের দাবি গুলি তুলে ধরেন। অতিরিক্ত জেলা শাসকের অনুরোধে এরপর ঘেরাও প্রত্যাহার করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*