আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুসলীম ধর্মালম্বীদের পবিত্র উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলমান ধর্মালম্বীরা নিজ নিজ ঘরে থেকেই ঈদের নামাজ আদায় সহ নানা ধর্মীয় আচারন পালন করে। ঈদকে কেন্দ্র করে এবার বসেনি মেলা। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর শিবনগরস্থিত গেদু মিঞা মসজিদে। সেখানে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন কয়েকজন মানুষ। লকডাউনের জন্যে এবছর সকলে ঘরে থেকেই পালন করে পবিত্র ঈদ-উল-ফিতর।