রেলপথে শ্রমিকদের বিভিন্ন রাজ্যে প্রেরনে ফ্রন্ট লাইনে ওপেন রোভার ক্রু এবং স্কাউট এন্ড গাইড

IMG-20200525-WA0047আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || করোনা ভাইরাস পরিস্থিততে গোটা দেশে চলা লকডাউনে রাজ্য তথা গোটার দেশের বিভিন্ন রাজ্যেই আটকে পরেছেন পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। সম্প্রতি বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ীদের রাজ্যে ফিরিয়ে এনার যেমন প্রক্রিয়া চলছে, ঠিক তেমনই রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদেরও ভিন্ন রাজ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
সোমবার জিরানিয়া রেল স্ট্রেশন থেকে প্রায় ২৫০০ জন শ্রমিককে বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা করে ২টি ট্রেন। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ এন মাহাত্মে, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত সহ রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, স্কাউট এন্ড গাইডের সদস্যরা জিরানিয়া রেল স্ট্রেশনে উপস্থিত থেকে তদারকি করেন। জানা যায়, রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, রাজীব সাহার নেতৃত্বে স্কাউট এন্ড গাইডের সদস্যরা পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবার ও জল প্রদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*