ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড রাজ্য, ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল ১২৯.৫ কিমি, ২৯শে মে পর্যন্ত রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

Screenshot_2020-05-27-13-29-09-472_com.whatsappআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড রাজ্য। বুধবারের ভোরর ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এদিন সকাল ৬টা ২৪ থেকে ৬টা ২৬ মিনিটে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১২৯.৫ কিমি। এই ঝড়ো হাওয়া ও প্রচন্ড বৃষ্টির ফলে রাজধানী আগরতলা সহ রাজ্যের বহু স্থানে ভেভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ বসত ঘর। জানা যায়, এদিন সকাল ৮টা পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ৭৯.৮ মিলিমিটার।
রাজ্যে ঘটে যাওয়া এই ঝড়ের খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি প্রশাসনিক আধিকারিকদের তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন।
জানা যায়, ২৭, ২৮ এবং ২৯শে মে এই তিন দিন রাজ্যে ঝড়ো বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সকলকে সতর্ক থাকার আহবান করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*