আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || ফের রাজ্যে আরো ১৭ জনের দেহে মিললো করোনা পজেটিভ। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় জানান, শনিবার রাজ্যের ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১৭ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মূখ্যমন্ত্রী জানান, এই ১৭ জনের মধ্যে ১৫ জন মহারাষ্ট্র এবং ২ জন বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে।
এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৭১ জন।
