সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ মে ৷। গোটা বিশ্বে চলছে কোভিড-১৯ এর প্রকোপ, সেই সাথে চলছে চতুর্থ দফার লকডাউন এর শেষ পর্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার তেলিয়ামুড়ার ছেলে বর্তমানে ইংল্যান্ডের লিভারপুল শহরে অবস্থান করছেন। যিনি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত। ডাঃ অনুপ সরকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান। যেহেতু উনি ত্রিপুরার ছেলে ত্রিপুরার সাংবাদিকদের আহবানে ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। তিনি জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে যখন লকডাউন শুরু হয় এবং করোনার প্রকোপ যখন খুবই ভয়াবহতা ধারণ করছিল তখন ওইখানে প্রায় ৮০০-৯০০ লোক প্রতিদিন মৃত্যুবরণ করত কোভিড-১৯ আক্রান্ত হয়ে। কিন্তু বর্তমান সময়ে মৃত্যুর হারটা অনেকটাই কমে গেছে। যেখানে আজ ২০০ এর নিচে নেমে গেছে মৃত্যুর হার। তবে সেখানকার চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে করুনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই কারণে আজ অনেকটাই আতঙ্ক কমে গেছে। তিনি আরো বলেন, যদিও এখন পর্যন্ত কোনো মেডিসিন বের হয়নি এর পরেও বিকল্প ওষুধের মাধ্যমে রোগীদের ভালো করা যাচ্ছে এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওইখানকার সরকার।শুধু তাই নয় যেহেতু তিনি বর্তমানে ইংল্যান্ডে থাকেন এবং ত্রিপুরা তেলিয়ামুড়ার ছেলে, উনি বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরাবাসীর জন্য একটি বার্তা প্রেরণ করেন। যাতে করে সমগ্র ত্রিপুরাবাসী সরকার প্রদত্ত নিয়ম নীতি এবং করোনা ভাইরাস মোকাবেলায় যাবতীয় করণীয় গুলি মেনে চলেন। সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক ব্যবহার করে চলেন। তাহলেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান তিনি। তিনি এও জানান, করোনা আক্রান্ত রোগীদের যেন অন্য চোখে দেখা না হয়। তিনি বলেন, ঘরে থেকে আইসোলেশনের মাধ্যমেও করুণা চিকিৎসা সম্ভব যদিও তাদের পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলা প্রয়োজন।
