আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য জিরানীয়া থেকে বিহারের উদ্দেশ্যে বিশেষ শ্রমিক ট্রেন

IMG-20200530-WA0043আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে ৷। গোটা দেশে চলছে চতুর্থ পর্যায়ের লকডাউন। করোনা ভাইরাস পরিস্থিততে গোটা দেশে চলা এই লকডাউনে রাজ্য তথা গোটার দেশের বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে। তারই অঙ্গ হিসেবে রবিবার জিরানিয়া রেল IMG-20200530-WA0037স্ট্রেশন থেকে রেলপথে বিহারের উদ্দেশ্যে রওয়ানা প্রায় ২০০০ জন শ্রমিককে। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ এন মাহাত্মে, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত সহ রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, স্কাউট এন্ড গাইডের সদস্যরা জিরানিয়া রেল স্ট্রেশনে উপস্থিত থেকে তদারকি করেন। জানা যায়, রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, রাজীব সাহার নেতৃত্বে স্কাউট এন্ড গাইডের সদস্যরা পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবার ও জল প্রদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*