বামপন্থী ছাত্র যুব সংগঠনের রক্তদান শিবিরে দুর্বৃত্তরার হানা, সোমবার দেশব্যাপী প্রতিবাদের ডাক

vlcsnap-error147আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷। করোনা মহামারীর জন্যে গোটা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও চিকিৎসা ক্ষেত্রে চলছে তীব্র রক্ত সঙ্কট। এই অবস্থায় রক্তের অভাব পূরন করার জন্য সারা রাজ্যেই এগিয়ে আসছে বামপন্থী ছাত্র যুবরা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার আগরতলা সদর বিভাগের অন্তর্গত SFI-DYFI রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদল নেতা মানিক সরকার, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিয়াটির সম্পাদক পবিত্র কর, এলাকার প্রাক্তন বিধায়ক রতন দাস, SFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃত্বরা। অবশ্যই রক্তদান কর্মসূচিটি চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পথে শারিরীক দূরত্ব বজায় রেখে।
এদিন সকাল থেকেই রক্তদান শিবির শুরুর পর থেকেই এলাকার দুর্বৃত্তরা একত্রিত হয়ে রক্তদান শিবিরে প্রবেশ করতে বাধা দেয় একাধিক কর্মী সমর্থক দের বলে অভিযোগ। এই বাধা বিপত্তির পরও ৩৮ জন রক্তদাতা ভয়ভীতিকে অপেক্ষা করে রক্তদান করে। খানিকক্ষণ সময় পর দুই দিকের রাস্তা বন্ধ করে ৩০-৪০ জন আক্রমনকারী এই শিবিরে প্রবেশ করে। রক্তদাতা দের উপর আক্রমণ চালায় বলে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিযোগ। বাধা দিতে আসলে সেখানে SFI ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক সন্দীপন দেব, SFI সদর বিভাগীয় কমিটির সদস্য সোমরাজ ব্যানার্জী এবং অন্যান্য কমরেডের উপর আক্রমণ চালায়। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি সেখানে উপস্থিত মহিলারাও। এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানায়ে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে। এই অমানবিক আক্রমণের প্রতিবাদে ১লা জুন (সোমবার) এসএফআই গোটা দেশব্যাপী প্রতিবাদের ডাক দিচ্ছে বলে এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*