১১ জনের পর ফের সন্ধ্যায় ৩৪ জনের রিপোর্ট পজেটিভ, একদিনে রাজ্যে আক্রান্ত ৪৫, রাজ্যে মোট আক্রান্ত ৩১৬ জন

IMG_20200531_230430আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷। রবিবার দুপুরে ১১ জন করোনা পজেটিভ পাওয়ার পর রাতে ফের রাজ্যে নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। জানা যায়, রবিবার প্রথমে ৮১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১১ জনের পজেটিভ আসে। এরপর ফের ৬৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। অর্থাৎ রবিবার রাজ্যে মোট আক্রান্ত হয় ৪৫ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এরা প্রত্যেকেই সম্প্রতি চেন্নাই থেকে রেলপথে রাজ্যে এসেছিলেন।
এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১৬ জন। সুস্থ হয়ে উঠেন ১৭২ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*