আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷। বহিঃরাজ্যে আটকে পড়া রাজ্যের লোকজনদের রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। সোমবার মূখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বহিঃরাজ্য থেকে রাজ্যে ফেরার জন্য প্রায় ৪০ হাজার অনলাইনে নাম নথীভুক্ত করেছে। এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার লোক রাজ্যে ফিরে এসেছে।উল্লেখ্য, লকডাউনের পর সোমবার কলকাতা থেকে প্রথম যাত্রী রেল আসলো আগরতলায়। কলকাতা থেকে শনিবার সন্ধ্যায় ছেড়ে এই ট্রেনটি। তাছড়া রবিবার সকাল আটটায় কেরালা থেকে আগরতলায় একটি ট্রেন এসেছে। এই ট্রেনে আগরতলায় নামে ৫২৮ জন ও ধর্মনগরে নামে ১৪০ জন যাত্রী।
