আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷। গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও নারী নির্যাতন দিবস পালন করে গণতান্ত্রীক নারী সমিতি। সোমবার রাজধানীর মেলারমাঠে নারী নেত্রী রমা দাশের নেতৃত্বে গণতান্ত্রীক নারী সমিতির কর্মীরা আমাজিক দূরত্ব মেনেই নারী সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। যদিও আন্দোলনের জন্য আগাম অনুমতি চায়লেও অনুমতি দেয়নি পুলিশ বলে জানা যায়। পরে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। নারী নেত্রী রমা দাশের অভিযোগ, পুলিশ তাদের আন্দোলন বানচাল করতে পুলিশ তাদের আন্দোলনে বাঁধা দেয়। জোর করে পুলিশ গণতান্ত্রীক নারী সমিতির কর্মীদের টেনে হ্যাঁচড়ে পুলিশের গাড়ীতে তুলে। এই ঘটনায় চিৎকার চেঁচামিচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।নারী নির্যাতন দিবস পালনে গণতান্ত্রীক নারী সমিতি, চিৎকার চেঁচামিচিতে উত্তেজনা মেলারমাঠে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷। গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও নারী নির্যাতন দিবস পালন করে গণতান্ত্রীক নারী সমিতি। সোমবার রাজধানীর মেলারমাঠে নারী নেত্রী রমা দাশের নেতৃত্বে গণতান্ত্রীক নারী সমিতির কর্মীরা আমাজিক দূরত্ব মেনেই নারী সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। যদিও আন্দোলনের জন্য আগাম অনুমতি চায়লেও অনুমতি দেয়নি পুলিশ বলে জানা যায়। পরে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। নারী নেত্রী রমা দাশের অভিযোগ, পুলিশ তাদের আন্দোলন বানচাল করতে পুলিশ তাদের আন্দোলনে বাঁধা দেয়। জোর করে পুলিশ গণতান্ত্রীক নারী সমিতির কর্মীদের টেনে হ্যাঁচড়ে পুলিশের গাড়ীতে তুলে। এই ঘটনায় চিৎকার চেঁচামিচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।