আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেড়িয়ে গেল। এদিন প্রথম পর্যায়ে দুপুরে রাজ্যের ২১০ জনের লালারস পরীক্ষায় ৩৭ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে রাতে ফের আরও ৪৫ জনের দেহে করোনা জীবাণু পাওয়া যায়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন দ্বিতীয় পর্যায়ে রাজ্যে ১,৮৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের পজেটিভ আসে। সুতরাং, শনিবার রাজ্যে মোট আক্রান্ত হয় ৮২ জন। এই ৪৫ জনের মধ্যে ৪৪ জন সিপাহিজলা জেলার এবং ১ জন পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা। রাজ্যে এখন বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা জন ১০৪৬ জন। রাজ্যে উদ্বেগ কিন্তু বেড়েই চলেছে।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০৪৬, শনিবার রাজ্যে আক্রান্ত হয় ৮২ জন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেড়িয়ে গেল। এদিন প্রথম পর্যায়ে দুপুরে রাজ্যের ২১০ জনের লালারস পরীক্ষায় ৩৭ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে রাতে ফের আরও ৪৫ জনের দেহে করোনা জীবাণু পাওয়া যায়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন দ্বিতীয় পর্যায়ে রাজ্যে ১,৮৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের পজেটিভ আসে। সুতরাং, শনিবার রাজ্যে মোট আক্রান্ত হয় ৮২ জন। এই ৪৫ জনের মধ্যে ৪৪ জন সিপাহিজলা জেলার এবং ১ জন পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা। রাজ্যে এখন বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা জন ১০৪৬ জন। রাজ্যে উদ্বেগ কিন্তু বেড়েই চলেছে।