স্কুলের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷। সাত সকালেই উত্তর কাঞ্চননগর এস বি স্কুলের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, মৃতব্যক্তি শান্তিরবাজার মহকুমার কালির বাজার এলাকার বাসিন্দা পিংকু মজুমদার (৪২)। পরিবারের লোক জানান, তিনি আজ সকালে ঘর থেকে হাঁটার জন্য বের হয়। পরবর্তী সময় উত্তর কাঞ্চন নগর এস বি স্কুলের বারান্দায় উনার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসি। ঘটনাটি সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের লোকজন জানান, পিংকু মজুমদার পেশায় একজন গাড়ী চালক। কিছুদিন পূর্বে উনার গাড়ী থেকে কিছু সরঞ্জাম চুরি হয়ে যায়। গাড়ীর মালিক এই জিনিষগুলির ক্ষতিপূরন চায় পিংকু মজুমদারের নিকট। উনার পরিবারের লোকজনদের ধারনা হয়তো এই অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে পিংকু। অন্যদিকে উনার সহধর্মীনি জানান, বিয়ের ঠিক তিন মাস পরে উনার স্বামী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলো কিন্তু কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। পুলিশ জানান, প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের পর হত্যার আসল কারন জানা যাবে বলে জানানছে পুলিশ। এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে লোকমনে নানান প্রশ্ন জাগছে। আসলে এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*