ঐতিহ্যবাহী খার্চি উৎসব – ধনাঢ্য থেকে ক্লিষ্ট ভক্তের সমাগমে খার্চি

FB_IMG_1593402877866আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || অনেকেই বলেন চৌদ্দ দেবতা না টানলে শত চেষ্টাতেও দর্শন সম্ভব হয়না। ভক্তের ভীড়ে চৌদ্দ দেবতার মন্দিরের দৃশ্যে বলাই বাহুল্য ভগবানের টানে চৌদ্দ ঠাকুরের একেবারেই কার্পণ্য নেই। ধনাঢ্য থেকে ক্লিষ্ট ভক্তের সমাগমে খার্চি সব সীমারেখার বাইরে।
রবিবার থেকে শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। সপ্তাহব্যাপী পুরান আগরতলার চৌদ্দ দেবতার মন্দিরে চলবে এই উৎসব। করোনা পরিস্থিতিতে এবছর ঘটা করে পূজো না হলেও নিয়ম মেনে মন্দির প্রাঙ্গনে পূজো চলবে। তবে এবছর হচ্ছে না বিভিন্ন অনুষ্ঠান ও মেলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*