আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন || রাজ্যে ফের নতুন করে কোভিড-১৯ আক্রান্ত আরও ১২ জন। রবিবার রাজ্যে ১০৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, এদের মধ্যে ৯ জনের ট্রেভেল হিস্টোরি রয়েছে। তিনি জানান, এই ১২ জনের মধ্যে ১ জন গোমতী, ৮ জন সিপাহীজলা এবং ৩ জন খোয়াই জেলার বাসিন্দা।
রাজ্যে বতর্মানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৩৫১ জন। সুস্থ হয়ে উঠেছে ১০৭৮ জন। চিকিৎসাধীন রয়েছে ২৭২ জন।
