মাধ্যমিকে যুগ্ম পঞ্চম স্থানে এবার দক্ষিন ত্রিপুরা জেলা বৃন্তক শিক্ষানিকতনের ছাত্রী মন্দিরা, হতে চায় বিজ্ঞানী

IMG-20200703-WA0081বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই ৷। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত ২০২০ সালের নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষায় ৪৮১ নাম্বার পেয়ে যুগ্ম পঞ্চম স্থান অধিকার করে বাইখোড়া বৃন্তক শিক্ষানিকতনের ছাত্রী মন্দিরা বৈদ্য। শুক্রবার সকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিকের ফল প্রকাশ হয়। এর মধ্যে দশজনের মধ্যে যুগ্ম পঞ্চম স্থান অধিকার করে বাইখোড়া বৃন্তক শিক্ষানিকেতনের ছাত্রী মন্দিরা বৈদ্য। এই বছর সেরা দশের মধ্যে দক্ষিন ত্রিপুরা জুরে একজনেরই নাম রয়েছে। মন্দিরা বৈদ্যের পিতা মাখন লাল বৈদ্য পেশায় বাইখোড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। মন্দিরার এই ফলাফলে খুশি বাড়ীর লোকজন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। মন্দিরার সঙ্গে কথা বলে জানা যায়, সে দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা অধ্যায়ন করতো। মন্দিরার এই ধরনের ফলাফলের পিছনে তার বাবর অবদান সবচেয়ে বেশি বলে জানায় সে। তার পাশাপাশি মা, বিদ্যালয়ের শিক্ষক ও গৃহ শিক্ষকের অবদান রয়েছে বলে জানায় মন্দিরা। সে জানায়, আগামী দিনে বিজ্ঞান নিয়ে পরাশুনা করে একজন বিজ্ঞানী হতে চায় সে। মন্দিরার এই ধরনের শিক্ষার আগ্রহকে তার পরিবারের লোকজন সহমত পোষন করেছে। মন্দিরার পিতা মাতা জানান, আগামীদিনে মন্দিরার পরাশুনার ক্ষেত্রে সমস্ত প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*