মাধ্যমিকে প্রথম নেতাজী স্কুলের দীপায়ন দেবনাথ, এবছর মাধ্যমিকে পাশের হার ৬৯.৪৯ শতাংশ

IMG_20200703_161743আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷। শুক্রবার প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত ২০২০ সালের নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা পরিস্থিতিতে গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম ফল প্রকাশ করা হয়। এবছর মাধ্যমিকে পাশের হার ৬৯.৪৯ শতাংশ। গোমতী জেলায় পাশের হার সর্ব উচ্চ, ৭৭.৪৬ শতাংশ এবং ধলাই জেলায় পাশের হার সর্ব নিন্ম, ৫২.৯২ শতাংশ। এবছর ৩৫ জন দিব্যাঙ্গন মাধ্যমিক পাশ করেছে। এবছর ৮০টি স্কুলে ১০০ শতাংশ পাশের হার এবং ৫টি স্কুলে ১০০ শতাংশ অসফলের হার।
এবছর মাধ্যমিকে প্রথম ১০ জনের মধ্যে মোট ২৪ জন ছাত্র-ছাত্রী রয়েছে। মাধ্যমিকে প্রথম হয়েছে রাজধানীর নেতাজী বিদ্যামন্দিরের দীপায়ন দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।
জানা যায়, উত্তরপত্র পূনমূল্যায়নের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ই জুলাই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*