বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুলাই ৷। আগরতলা বোধজং নগরের এক খুনের আসামীকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে আগরতলার এ ডি নগর সুভাষ পল্লীর বাসিন্দা অমিত রায় তার সহধর্মীনি শিউলি মজুমদারকে খুন করে পালিয়ে যায়। এই নিয়ে বোধজংনগর থানায় এক মামলা দায়ের করা হয়। এই মামলার নাম্বার হলো কেইস নম্বর ১৮-২০২০। অপরদিকে এই ঘটনা নিয়ে পুলিশ আন্ডার শেকশান ৪৯৮ এ/৩০২ ধারায় মামলা দায়ের করছেন। এই মামলার ভিত্তিতে পুলিশ খুনের অভিযুক্ত আসামী অমিত রায়কে খোঁজ করা শুরু করে। অবশেষে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বাইখোড়া থানার ওসি রাজীব সাহার নেতৃত্বে খুনের অভিযুক্ত আসামীকে বাইখোড়ার এক টিফিনের দোকান থেকে গ্রেপ্তার করেন। তাকে গ্রেপ্তরের পর খবর দেওয়া হয় বোধজং নগর থানায়। পরবর্তী সময় বোধজং নগর থানার কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা এসে অভিযুক্ত আসামীকে আগরতলা নিয়ে যায়। এই খুনের বিষয়ে অভিযুক্ত আসামী অমিত রায় সংবাদমাধ্যমের সামনে খুনের ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে জানায়, ওর স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখেছে তাই দা দিয়ে কুপিয়ে ওর স্ত্রীকে হত্যা করেছে।সুভাষ পল্লীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত পলাতক স্বামী অমিত
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুলাই ৷। আগরতলা বোধজং নগরের এক খুনের আসামীকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে আগরতলার এ ডি নগর সুভাষ পল্লীর বাসিন্দা অমিত রায় তার সহধর্মীনি শিউলি মজুমদারকে খুন করে পালিয়ে যায়। এই নিয়ে বোধজংনগর থানায় এক মামলা দায়ের করা হয়। এই মামলার নাম্বার হলো কেইস নম্বর ১৮-২০২০। অপরদিকে এই ঘটনা নিয়ে পুলিশ আন্ডার শেকশান ৪৯৮ এ/৩০২ ধারায় মামলা দায়ের করছেন। এই মামলার ভিত্তিতে পুলিশ খুনের অভিযুক্ত আসামী অমিত রায়কে খোঁজ করা শুরু করে। অবশেষে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বাইখোড়া থানার ওসি রাজীব সাহার নেতৃত্বে খুনের অভিযুক্ত আসামীকে বাইখোড়ার এক টিফিনের দোকান থেকে গ্রেপ্তার করেন। তাকে গ্রেপ্তরের পর খবর দেওয়া হয় বোধজং নগর থানায়। পরবর্তী সময় বোধজং নগর থানার কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা এসে অভিযুক্ত আসামীকে আগরতলা নিয়ে যায়। এই খুনের বিষয়ে অভিযুক্ত আসামী অমিত রায় সংবাদমাধ্যমের সামনে খুনের ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে জানায়, ওর স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখেছে তাই দা দিয়ে কুপিয়ে ওর স্ত্রীকে হত্যা করেছে।