আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। ৫ দফা দাবিতে রাজধানীর হরিশ ঠাকুর রোড এলাকার সি পি আই’র সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনে পুলিশি বাধা প্রাপ্ত হওয়ায় কার্যালয়ের ভিতরে কর্মসূচি পালিত হয়। রেল, বিমান, কয়লা খনি ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ রোধ করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই বন্ধ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পেট্রোল-ডিজেলের দাম মূল্য বৃদ্ধি বন্ধ করা সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি বলে জানান ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তিনি জানান, মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নানান সমস্যা বাঁধাবিঘ্ন থাকা সত্ত্বেও সংগঠনের কর্মীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। পাশাপাশি তিনি জানান, তাদের দাবি গুলি যদি অতিসত্বর না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে।৫ দফা দাবিতে সি পি আই’র বিক্ষোভ কর্মসূচি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। ৫ দফা দাবিতে রাজধানীর হরিশ ঠাকুর রোড এলাকার সি পি আই’র সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনে পুলিশি বাধা প্রাপ্ত হওয়ায় কার্যালয়ের ভিতরে কর্মসূচি পালিত হয়। রেল, বিমান, কয়লা খনি ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ রোধ করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই বন্ধ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পেট্রোল-ডিজেলের দাম মূল্য বৃদ্ধি বন্ধ করা সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি বলে জানান ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তিনি জানান, মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নানান সমস্যা বাঁধাবিঘ্ন থাকা সত্ত্বেও সংগঠনের কর্মীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। পাশাপাশি তিনি জানান, তাদের দাবি গুলি যদি অতিসত্বর না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে।