ঈদকে ঘিরে উসকানিমূলক কার্যকলাপ রুখতে সরকারকে সচেতন থাকার আহ্বান ছাত্র নেতার

smআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। মুসলিম ধর্মাবলম্বি সকল অংশের ভাইবোনদের এক ভিডিও বার্তায় ‘ঈদ-উল-আযহা’ মোবারক জানান ত্রিপুরার প্রদেশ এন এস ইউ আই নেতা সম্রাট রায়। তিনি বলেন, ঈদ মানেই আনন্দ। মুসলিম ভাইদের এই আনন্দের যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় এবং সমাজে যাতে কোন উসকানিমূলক কার্যকলাপ না করেতে পারে সে জন্য সরকারকে সচেতন থাকতে হবে। কারন ধর্ম যার যার দেশ সবার। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, শুক্রবার দেখা গেলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল গোহত্যা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন দেন কোরবানি ঈদের প্রাক মুহূর্তে। এই উসকানিমূলক কার্যকলাপে ত্রিপুরার ভাতৃত্ববোধ বিনষ্ট হবে। মুসলিমদের কোন অনুষ্ঠান এগিয়ে আসলে এই সব কার্যকলাপ শুরু করে এই দুই সংগঠন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আজ গোমাংস রপ্তানিতে ভারত ২য় স্থানে আছে। বিভিন্ন দেশে গোমাংস রপ্তানি করে প্রচুর টাকা আয় করছে। এই সব উসকানিমূলক থানায় ডেপুটেশন দেওয়ার দুইটি দলকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্র নেতা সম্রাট রায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*