দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী – কষ্ট করে উচ্চমাধ্যমিকে জেলার সেরা শুভম

hsসাগর দেব, তেলিয়ামুড়া, ০১ আগস্ট ৷। যে পরিবারে দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী সেই পরিবারে সাফল্য আসলে তা আনন্দের সীমা থাকে না। প্রতিদিন দারিদ্রতার সাথে লড়াই করে উচ্চমাধ্যমিকে প্রায় ৮৫% নম্বর পেয়ে ২০২০ শিক্ষাবর্ষে তেলিয়ামুড়াবাসীর নাম উজ্জ্বল করলো বিবেকানন্দ উচ্চতর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র শুভম চক্রবর্তী। শত দারিদ্রতার সাথে পাল্লা দিয়ে এক ছেলে এক মেয়ে নিয়ে চার জনের পরিবার। তেলিয়ামুড়া মহকুমার গামাইবারি এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি সহযোগী সুকুমার চক্রবর্তী। তারই একমাত্র পুত্র শুভম চক্রবর্তী এবছর ২০২০ শিক্ষাবর্ষে তেলিয়ামুড়া মহাকুমার বিবেকানন্দ উচ্চতর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে প্রায় ৮৫% নম্বর পেয়ে জেলার শ্রেষ্ঠ নম্বর প্রাপকের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। তার মোট প্রাপ্ত নম্বর ৪২৬। শুভম আমাদের সংবাদ প্রতিনিধিকে জানায়, সে নিয়মিত ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতো। শুভমের চারজন গৃহশিক্ষক ছিল।
শুভমের বাবা আফসোস করে জানায়, আমি দিন মজুরি করে ছেলেকে যতটুকু পারি পড়াশোনা করিয়েছি। ভবিষ্যতে ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় সে ক্ষেত্রে সরকারের কৃপা দৃষ্টি যদি শুভমের উপর বর্ষিত হয় তবে হয়তোবা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারবে।
অন্যদিকে চোখের জল নিয়ে শুভমের মা কান্না স্বরে বলেন, শুভমের এই সাফল্যে তিনি বেজায় খুশি। ছেলে হিসেবে শুভম খুবই ভালো। শান্ত, ভদ্র, নম্র স্বভাবের, সবাইকে মান্য করে চলে সে।
আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়ায় শুভম জানায়, শুভম নিয়মিত ৬-৭ ঘন্টা পড়াশোনা করতো, দারিদ্রতার জন্য ভালো করে গৃহশিক্ষক রাখতে পারেনি ফলে চারজন গৃহশিক্ষকের কাছেই পড়াশোনা করতো সে। তাছাড়া বিদ্যালয় থেকেও বেশ সাহায্য করেছে শুভম কে।
শুভমের এই সাফল্যে খুশি তেলিয়ামুড়া বাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সহ বন্ধু ও অনুরাগী মহল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*