সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগষ্ট ৷। করোনা অতিমারির আক্রমনে সারা বিশ্বের সাথে ভারববর্ষে তথা ত্রিপুরা রাজ্যেও দিন দিন অবস্থা ব্যগতিক আকার ধারন করছে। সাধারন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছোট ও মাঝারী ব্যবসায়ীদের অবস্থা খুবই করুন। যদিও সরকারী বিভিন্ন সাহায্য সহযোগিতার দরুন কিছুটা লাঘব হয়েছে। তবে সাচ্ছন্দ ভানে জীবন অতিবাহিত করার মত নয়। এমনিতেই কাজ কর্মহীন অবস্থায় নাভিশ্বাস তার উপর আবার বিভিন্ন ফাইনান্স কোম্পানি থেকে নেওয়া ঋণের বোঝা। যদিও সরকারী ভাবে এই সংকটের সময়ে ঋনের কিস্তিতে সাময়িক ছার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক ছারও দেওয়া হয়। তার পরও কোথাও কোথাও কোম্পানির লোকেরা সাধারণ ঋণগ্রহিতাদের উপর চাপ দেওয়ার খবর শোনা যায়।এমনই এক অভিযোগ উঠে বুধবার তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। জানা যায়, আশীর্বাদ নামক মাইক্রো ফাইনান্স কোম্পানি এক স্টাফ কিস্তির টাকা করতে যায়। সেখানে উপিস্থিত ঋন গ্রহিতারা ইন্সটলমেন্ট দতে আপত্তি জানালেও ঐ ব্যক্তি বারবার টাকা দেবার জন্য এক প্রকার চাপ দিতে থাকেন বলে অভিযোগ।
