‘ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের’ নতুন পরিচালন কমিটি গঠিত

117444921_1708926889259787_6143040541524437670_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট ৷। গঠিত হল ‘ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের’ নতুন পরিচালন কমিটি। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ফোরামের সাধারণ সভায় আগামী দু’বছরের জন্য ৯ সদস্যক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এদিনের সভায় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সৈয়দ সাজ্জাদ আলী, সহ-সভাপতি বাপী রায়। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অভিষেক দে, কোষাধ্যক্ষ হীরক গুপ্তা। সদস্যরা হলেন শান্তনু বিশ্বাস, রাজু ভৌমিক, শান্তনু চক্রবর্তী, অর্ঘ ভট্টাচার্য ও সন্দীপ বিশ্বাস।
এদিনের সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সদস্যরা বেশ কিছু প্রস্তাব রাখেন। পরবর্তী সময় নবগঠিত কমিটি এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন। সংগঠনের স্বার্থে এই সংগঠনও কাজ করে যাবে বলে জানান ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*