হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তরুণ চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা, শোকাহত গোটা সংবাদ জগৎ

FB_IMG_1597317169078আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের তরুণ চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। মৃত্যুর পর তাঁর মরদেহ রাজধানীর শ্যামলীবাজারস্থিত নিজ বাসভবনে নিয়ে গেলে সেখানে কান্নায় ভেঙে পরে পরিবার পরিজনেরা। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে।
FB_IMG_1597318714065সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতীমা ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বরা সহ সংবাদমাধ্যমের বন্ধুরা ও সহকর্মীরা। তার এই অকাল প্রয়ানে শোকাহত গোটা সংবাদ জগৎ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*