তরুণ সাংবাদিকের অকাল প্রয়াণ রাজ্যের সংবাদ জগতের একটি অপুরনীয় ক্ষতি – ছাত্রনেতা সম্রাট রায়

IMG-20200813-WA0136আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷। রাজ্য সাংবাদিক জগতের এক অন্যতম প্রতিনিধি তথা চ্যানেল দিনরাতের চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্যের এই তরুণ সাংবাদিকের মৃত্যুতে রাজ্যের অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্বদের পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও অন্তিম শ্রাদ্ধা জানালেন রাজ্যের অন্যতম ছাত্রনেতা সম্রাট রায়। এই দিন আগরতলায় প্রেস ক্লাবে সম্রাট রায় তরুণ এই সাংবাদিকে শেষ বিদায় জানিয়ে বলেন, যে অভিজিৎ রাহার অকাল প্রয়াণ রাজ্যের সংবাদ জগতের একটি অপুরনীয় ক্ষতি, তরুণ মেধাবী এই চিত্র সাংবাদিক মৃত্যুতে তিনি গভীর মর্মাহত । তৎসঙ্গে সম্রাট রায় অভিজিতের বিদেহী আত্মার সৎগতি প্রাপ্তির জন্য প্রার্থনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*