বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে এফ আই আর করল প্রদেশ যুব কংগ্রেস সভাপতি

ycআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের নামে FIR দায়ের করলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস ও ছাত্র নেতা সম্রাট রায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলে ডিবেট শো এর আলোচনায় অংশ গ্রহণ করেন সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র রাজীব ত্যাগি। সেই ডিবেট শো’তে বিজেপি’র মুখপাত্র সন্বিত পাত্রা বিগত দিনের মত ঐ দিনও দেশের মহামারি, অর্থনৈতিক দূরাবস্থা ও বেকারত্বের মত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা না করে চিরাচরিত ভাবে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানীমূলক ও ঘৃণ্য ডিবেট আলোচনা শুরু করেন বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস। তিনি জানান, একসময় সম্বিত পাত্রা পরিকল্পিত ভাবে প্রচন্ড উওেজিত হয়ে রাজীব ত্যাগিকে ব্যাক্তি গত ভাবে আক্রমণ করতে শুরু করেন এবং প্রচন্ড অসামাজিক ও অশ্লীল মন্তব্য করতে থাকেন। এই ধরনের কূরুচি সম্পূর্ণ কথাবার্তায় ডিবেট শো চলাকালীন সময়ে রাজীব ত্যাগি শারিরীক ও মানষিক ভাবে অসুস্থ বোধ করতে থাকেন এবং পরবর্তী সময়ে হার্ট এর্টাকের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিবেট শো এর আলোচনার নামে সম্পূর্ণ ঘৃণ্য রাজনীতি, জগন্য মন্তব্য, ব্যাক্তি আক্রমণ যা প্রতিনিহিতই করে থাকেন সম্বিত পাত্রা, যা নিয়ে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সম্বিত পাত্রার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এফ আই আর দাখীল করলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস ও ছাত্র নেতা সম্রাট রায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*