ট্রাফিক সিগনালটি বিকল হওয়ার কারণে দুর্ঘটনার কবলে বাইক ও অটো

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ আগষ্ট ৷। অবশেষে শেষ আশঙ্কাই সত্যি হলো। তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনির বৈদ্যুতিক ট্রাফিক সিগনালটি বিকল হওয়ার কারণেই ফের একবার দুর্ঘটনার কবলে পড়ল বাইক ও অটো। রাজ্যের ট্রাফিক দপ্তর উদাসীন। নেই কোনো বিকল্প ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে।
জানা যায়, শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঐ এলাকায় একই রাস্তা ধরে যেতে রাস্তায় জ্যাম থাকায় TR 01 0 7301 নম্বরের বাইকের সাথে TR 06 2615 নম্বরের অটোর সংঘর্ষ ঘটে। এতে বাইকের চালক অল্পবিস্তর আহত হয়। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা বাইক ও অটো দুটোকেই থানায় নিয়ে যায়। ক্ষতি হয় বাইক ও অটো দুটোরই। তবে আর যাই হোক বিগত দিনে বেশ কয়েকবার ফলাও করে তেলিয়ামুড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ে বেশ কয়েকবার সংবাদ পরিবেশন করা হলেও ট্রাফিক দপ্তর উক্ত ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। প্রতিদিনের শহরের প্রাণকেন্দ্রে তথা অম্পি চৌমুহনীতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে বলে জানান একাংশ শহরবাসী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*