অজগর সাপের শাবক উদ্ধারের ঘটনার সত্যতা নিয়ে সন্ধীহান

ajসাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ আগষ্ট ৷। বৃহস্পতিবার দিনের বেলায় দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম সংলগ্ন স্থান থেকে একটি অজগর সাপের শাবক উদ্ধার হয়। এই ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এই ব্যপারে তেলিয়ামুড়াস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রীয় দেবনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হওয়া সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এরপরেও রেঞ্জ অফিসার সুপ্রীয় বাবু ঘটনার তদন্তের স্বার্থে তিনি শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে যান। যে যুবক সাপটিকে কুড়িয়ে পেয়েছিল অর্থাৎ বিশ্বজিৎ সরকারের সাথে কথা বলে রেঞ্জ অফিসার জানতে পারে সাপটিকে নদীর জলে ছেড়ে দেয়। পরে রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সেই খোয়াই নদীর জলেও খোঁজা খুঁজি করেন সাপটির জন্য। তবে ঘটনা কতটা সত্য এনিয়ে এলাকার বুদ্ধিজীবী মহল সন্ধীহান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*